বিজ্ঞপ্তি
BENGAL TALENT SEARCH EXAM - 2026 ★

BENGAL TALENT SEARCH EXAM-2026

Run By: IRPS Charitable Trust

মেধা অন্বেষণ, প্রতিভার বিকাশ এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত একটি শিক্ষামূলক প্রতিযোগিতামূলক পরীক্ষা।

সাধারণ ও গুরুত্বপূর্ণ তথ্যাবলী

পরীক্ষার মাধ্যম বাংলা মাধ্যম যোগ্যতা ১ম শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী
সিলেবাস WBBPE নির্ধারিত সিলেবাস পরীক্ষার ধরন MCQ ভিত্তিক
মোট নম্বর ১০০ নম্বর পরীক্ষার সময় ২ ঘণ্টা (সকাল ১১টা থেকে)
আবেদন ফি ₹ ১০০ আবেদনের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষার তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) ফলাফল প্রকাশ ০২ অক্টোবর ২০২৬

বিষয়ভিত্তিক নম্বর বণ্টন (মোট ১০০ নম্বর)

বিষয় বরাদ্দকৃত নম্বর
বাংলা ২০ নম্বর
ইংরেজি ২৫ নম্বর
গণিত ২৫ নম্বর
পরিবেশ ২০ নম্বর
সাধারণ জ্ঞান (GK) ১০ নম্বর

মূল্যায়ন ও নম্বর ভিত্তিক পুরস্কার

প্রাপ্ত নম্বর (গ্রেড) পুরস্কার ও সম্মাননা
১০০ নম্বর (AA+) ₹৫,০০০ + ট্রফি + সার্টিফিকেট
৯৬ – ৯৯ (AA) ₹৩,০০০ + ট্রফি + সার্টিফিকেট
৯১ – ৯৫ (A+) ₹১,৫০০ + ট্রফি + সার্টিফিকেট
৮৬ – ৯০ (A) ₹৭০০ + ট্রফি + সার্টিফিকেট
৭৬ – ৮৫ (B+) ₹৩০০ + ট্রফি + সার্টিফিকেট
৬৬ – ৭৫ (B) ₹২০০ + ট্রফি + সার্টিফিকেট
৫০ – ৬৫ (C+) ট্রফি + সার্টিফিকেট
৪০ – ৪৯ (C) সার্টিফিকেট
৪০-এর নিচে (D) অকৃতকার্য

আবেদনপত্র সংগ্রহের স্থান ও পরীক্ষা কেন্দ্র

আবেদনপত্র সংগ্রহের স্থান সম্ভাব্য পরীক্ষা কেন্দ্র
  • তৌহিদী বুক সেন্টার, দেওয়ানসরাই
  • বুকডিপো, লালগোলা
  • নিউ বুক সাপ্লাই, ধুলাউড়ি
  • আলম পুস্তকালয়, পণ্ডিতপুর
  • সাইম এন্টারপ্রাইজ, জঙ্গিপুর
  • মুফতি বুক হাউস, জঙ্গিপুর
  • লস্করপুর হাই স্কুল
  • বিরামপুর হাই স্কুল
  • ভবানীপুর বারকাতিয়া সিনিয়ার মাদ্রাসা
গুরুত্বপূর্ণ: পরীক্ষার্থীর নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা

০১ পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।
০২ পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড এবং স্কুলের পরিচয়পত্র / আধার কার্ড সঙ্গে আনতে হবে।
০৩ উত্তরপত্র পূরণের জন্য শুধুমাত্র নীল অথবা কালো কালির বলপেন ব্যবহার করতে হবে।
০৪ পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
০৫ মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকেন্দ্রে সম্পূর্ণ নিষিদ্ধ।
০৬ কোনো ধরনের অসাধুপায় বা নকলের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।
০৭ প্রশ্নপত্রে নাম, শ্রেণি ও রোল নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।
০৮ উত্তরপত্র যথাযথভাবে জমা না দিয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না।

No results found

Contact form

Name

Email *

Message *